সুনামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১৪:২৯আপডেট : ২৫ মে ২০১৮, ১৮:০৮

সুনামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান। শুক্রবার (২৫ মে) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাচনাবাজারের সিএসঅ্যান্ডবি রোডের আকবর হোসেনের মালিকানাধীন মেহেদী কম্পিউটার্স থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে ১০টি দোকান পুড়ে যায়। এতে দগ্ধ অবস্থায় আফজাল হোসেন নামে এক যুবককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন উপমা মেশিনারিজের মালিক উৎপল তালুকদার।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের