মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১১:৫৬আপডেট : ৩১ মে ২০১৮, ১২:০৪

বন্দুকযুদ্ধ মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসলাম আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত সর্দার বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান,  বুধবার দিবাগত রাতে জানা যায় যে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশে  উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে অবস্থান করেছে। এরপর সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানো শুরু করে ডাকাত সদস্যরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একসময় ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে  ডাকাত সর্দার ইসলাম আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি এলজি গান ও ৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, নিহত ইসলাম ডাকাতের বিরুদ্ধে ৮ টি ডাকাতির মামলা,৫ টি চুরির মামলা ও ১টি অন্যান্য মামলা আছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম