পানি নামতে শুরু করেছে মৌলভীবাজার শহর থেকে

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১২:০০আপডেট : ১৯ জুন ২০১৮, ১২:১৯

পানি নেমে সড়কে চলচাচল শুরু হয়েছে মৌলভীবাজার জেলা শহরের বারইকোনা ও বড়হাট এলাকায় মনু নদীর পানি কমতে শুরু করেছে। শহরের সড়কগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বুধবার (১৯ জুন) সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। বন্যার কারণে ১৬ জুন থেকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, বুধবার সকাল থেকে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগের চাইতে পানি কমে গেছে। মৌলভীবাজার শহরের বড়হাট ও বারইকোনা এলাকায় সড়কের পানি কমে যাওয়ার কারণে যানবাহন চলাচল করছে। আগামী শুক্রবার পর্যন্ত পানি একেবারে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

রাস্তা থেকে পানি নেমেছে কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী গোলাম রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার উপজেলায় পানি কমে গেছে। এখন মানুষের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সরেজমিন পরিদর্শন করে তালিকা করা হচ্ছে।’ 

/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান