সিলেটে মেয়র পদে জামায়াত প্রার্থীর মনোননয়ন দাখিল

সিলেট প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১৭:৩০আপডেট : ২৭ জুন ২০১৮, ১৭:৪১

সিলেটে জামায়াতের মেয়র প্রার্থী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ঘোষণার পর পর জামায়াতের পক্ষে মেয়র পদে মনোনয়ন দাখিল করেছে জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার (২৭ জনু) বেলা ৩টার দিকে তিনি দলের শীর্ষস্থানীয় কয়েক জনকে নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন দাখিলের আগে জামায়াতের মেয়র প্রার্থী জুবায়ের উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনীময় করার পাশাপাশি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য সার্বিক সহযোগীতার আহ্বান জানান।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ বলেন, ‘বিএনপির সঙ্গে জোট থাকলেও স্থানীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমরা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর জামায়াতের আমির জুবায়ের ভাইকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। এবারের সিটি নির্বাচনে আমাদের অংশ গ্রহণ করবে বলে দল থেকে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছিল।’

তিনি আরও জানান, গত নির্বাচনে বিএনপির আরিফকে আমরা সিলেটে ছাড় দিয়েছিলাম। কারণ এবারের নির্বাচনে আমাদের দল থেকে মেয়র প্রার্থী দেওয়া হবে বলে। কিন্তু তিনি তারা কথা রাখেননি। সিলেটে বিএনপি’র মেয়র প্রার্থী হিসেবে আরিফুল হকের নাম ঘোষণা করা হলে আমরাও বুধবার মনোনয়ন দাখিল করেছি।’

দলীয় সূত্র জানায়, প্রায় ১৫ বছর ধরে জামায়াতের সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার টার্গেট। বিগত দিনে নানা কারণে দলটি জোটগত সিদ্ধান্ত মেতে নিয়ে শরীক দল বিএনপিকে ছাড় দিয়েছে। ২০০৩ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর সিলেট জামায়াত থেকে প্রার্থী দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়। ওয়ান ইলেভেনের সময় তৎকালীন মহানগর আমীর বর্তমান সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানও সিলেটে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে নির্বাচন বয়কটের কারণে তারা প্রার্থী দেননি।

মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সিলেট সিটির ২৭টি ওয়ার্ডে রয়েছে আমাদের বিশাল ভোট ব্যাংক। এবারের সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দাখিল করেছি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান