মুক্তিযুদ্ধ বিরোধীরা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে: শাজাহান খান

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ০৬:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ০৬:৪৭

মৌলভীবাজারে জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন শাজাহান খান মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি জায়গায় কোটা সংস্কারের কথা বলে আন্দোলন করলো মুক্তিযুদ্ধ বিরোধীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে আক্রমণ করলো। তাদের উদ্দেশ্য- শেখ হাসিনার বিরুদ্ধে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা থাকার পক্ষে রয়েছে।’

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা শ্রমিক কর্মচারী ও শ্রমিক পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘ যারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা স্বাধীনতার বিরোধী। তারা সরকারি চাকরিতে গেলে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে। তাই আমরা তাদের সরকারি চাকরিতে চাই না। এ জন্য আমরা ছয় দফা দাবি দিয়েছি। যার প্রথম দফা হলো স্বাধীনতা বিরোধীরা যাতে সরকারি চাকরিতে না আসে সে ব্যাপারে সজাগ থাকা। তাছাড়া প্রধানমন্ত্র শেখ হাসিনারও এব্যাপারে নির্দেশ রয়েছে যে, স্বাধীনতা বিরোধীদের সন্তানদের কোনও সরকারি চাকরি দেওয়া যাবে না।’

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘ আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এককভাবে লড়াইয়ে নেমেছি। কোনোভাবে বাংলার মাটিতে তাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেব না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আজাদুর রহমান অদুদ। বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আরও উপস্থিত ছিলেন– জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, শ্রীমঙ্গল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মুকিত। ট্রাক পরিবহন শ্রমিক নেতা মো. নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, লাইট্রেস ও জীবগাড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়াসহ সিলেট বিভাগের বিভিন্ন অঙ্গসংগঠনের শ্রমিক নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের