সিলেটে ককটেল হামলায় এসআই আহত

সিলেট প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০০:৪১আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০০:৪২

সিলেট সিটি নির্বাচন সিলেটের দক্ষিণ সুরমার মেনিখলা এলাকায় মিছিল থেকে পুলিশের এক এসআইয়ের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছে।  এতে দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই আবু রায়হান নূর আহত হন। বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ বাংলা ট্রিবিউনকে জানান, এসআই আবু রায়হান নূর দক্ষিণ সুরমার কদমতলী পুলিশ ফাঁড়িতে যাওয়ার সময় মেনিখলা এলাকায় একটি মিছিলের সামনে পড়েন। এসময় তাকে উদ্দেশ্য করে মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি বাসায় ফিরে গেছেন। ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

কারা মিছিল থেকে হামলা চালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকজনের নাম হাতে পেয়েছে পুলিশ। এই মিছিলে কারা অংশ নিয়েছিল তা ইতোমধ্যে পুলিশ জানতে পেরেছে। তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে— এই মিছিলে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ছিল। এই মিছিলে প্রায় ৬০-৭০জন লোক ছিল বলে পুলিশ জানতে পেরেছে।’

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক দেবপদ রায়কে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম