সিলেটে বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা

সিলেট প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৪:০৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৪:৩৫

মামলা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি’র ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ২০ জনকে আসামিকে করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, ‘বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে নগরীর চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায়  ফারুক আহমদ নামে যুবলীগের এক নেতা বিমানবন্দর থানায় বিএনপির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আর ২০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন।’

এ মামলায় কাদের আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার বাদী এ হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদেরকে আসামি করে থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করেছে।’ তবে আসামিদের নাম-ঠিকানা জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের