হবিগঞ্জে খোয়াই নদী থেকে অজ্ঞাত তরুণের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১৯:১৬আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৯:১৭

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অজ্ঞাত তরুণের (৩০) ভাসমান মরদের উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব বড়াইলের বাগবাড়ি এলাকার খোয়াই নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তরে জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান,  স্থানীয় লোকজন খোয়াই নদীতে যুবকের ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এছাড়াও মরদেহটির মুখ সাদা কসটিপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি খোয়াই নদীতে ফেলে দিয়েছে। তিনি আরও জানান,  এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহটি সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় বাংলাদেশের না ভারতীয় সেটি এখনও বলা যাচ্ছে না।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের