সিলেটে পাঠানটুলায় সংঘর্ষ, কিছু সময় বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু

সাইফুল ইসলাম ও মোহাম্মদ নূর উদ্দিন, সিলেট
৩০ জুলাই ২০১৮, ১১:৪৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১২:১৪

পাঠানটুলা কেন্দ্র সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এমএ)  মাদরাসা কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংর্ষের কারণে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।  সোমবার (৩০ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

প্রিজাইডিং অফিসার জামিল আহমেদ বলেন, ‘এখন ভোটগ্রহণ চলছে’।

পাঠানটুলা কেন্দ্র এর আগে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল (এমএ) মাদরাসা পাঠানটুলা কেন্দ্রে জামায়াত ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। মহানগর ছাত্রলীগের সভাপতি রোমানের নেতৃত্ব এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে।  বর্তমানে কেন্দ্রটি ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠানটুলা কেন্দ্র অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি রোমান বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। সিলেটে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে।’

আরও খবর: 

রাজশাহীতে ইসলামীয়া কলেজ কেন্দ্রে ব্যালট পেপার শেষের অভিযোগ

/এসএসএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯
ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯
মই বেয়ে উঠতে হয় ৭ কোটি টাকার সেতুতে
মই বেয়ে উঠতে হয় ৭ কোটি টাকার সেতুতে
নান্দনিক স্থাপত্যের বরিশালের মিয়াবাড়ি মসজিদ
নান্দনিক স্থাপত্যের বরিশালের মিয়াবাড়ি মসজিদ
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল