সিলেটের একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

মোহাম্মদ নূরউদ্দীন, সিলেট থেকে
৩০ জুলাই ২০১৮, ১৫:৪২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:১১

মারধরের শিকার সহকারী পোলিং এজেন্ট সিলেট নগরীর চন্দনটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ঢুকে ৩০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। সহকারী পোলিং এজেন্টদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে মেয়র প্রার্থীদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন তারা। সোমবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

সহকারী পোলিং অফিসার মোহাম্মদ জুনায়েদ মিয়া জানান, ‘কয়েকজন যুবক এসে আমাকে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপার নিয়ে গেছে। এ ঘটনায় আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।’

ঘটনার পর ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএসএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম