হবিগঞ্জে কিবরিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ২১:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ২১:৩৮

গ্রেফতার মহিবুর রহমান (মাঝে) হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি মহিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ আগস্ট) বিকালে উপজেলার কাটাখাল গ্রামে অভিযান চালিয়ে তকে গ্রেফতার করা হয়। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে পলাতক আসামিদের একজন মহিবুর। সে কাটাখাল গ্রামের রফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সদর উপজেলার কাটাখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে সে কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা করেন। হত্যা মামলা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং বিস্ফোরক মামলা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান