নির্বাচন কমিশন প্রমাণ করেছে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব: কামরান

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ১৩:৩৮আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৩:৩৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) প্রমাণ করেছে তাদের দ্বারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব ক্ষমতার অধিকারী হয়েও দায়িত্ব পালনে তারা কোনও ধরণের গাফিলতি করেনি। অন্যায়কে প্রশ্রয় দেয়নি। এজন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

শনিবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সিটির ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কামরান বলেন, ‘গত ৩০ জুলাই আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ওই সময় কতিপয় ব্যক্তি নির্বাচনের পরিবেশে নষ্ট করার ষড়যন্ত্র করেছে। এমনকি তারা কোথাও কোথাও উচ্ছৃঙ্খলতা করেছে। তবে ইসি প্রমাণ করেছে তারা সব ক্ষমতার ঊর্ধ্বে কাজ করে।’

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী আরও বলেন, ‘সিলেট সিটি নির্বাচনে যে বিজয়ী হবেন তাকে আমি অভিনন্দন জানাবো। দল মতের ঊর্ধ্বে উঠে এই সিলেটকে একটি আদর্শ নগর হিসেবে বাংলাদেশ তথা বিশ্বের কাছে একটি মডেল নগরী হিসেবে তুলে ধরতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরান বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৭টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের বিষয়ে আমি নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কমিশন থেকে আমাকে এবিষয়ে কিছুই জানানো হয়নি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের