হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ২৩:৩৪আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২৩:৩৬

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে নিজের দুই সন্তানকে গলা কেটে হত্যা করে মা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা নিজের সন্তানদেরকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিহত মায়ের নাম হাদিসা বেগম। দুই সন্তানের মধ্যে দুই বছর বয়সী কন্যা মীম ও সাত মাস বয়সী ছেলে মুজাহিদুল ইসলাম।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল জানান, নিজনগর গ্রামে রাতে স্থানীয়রা ঘরের ভেতরে দুই শিশুর লাশ ও রশি দিয়ে ফাঁস লাগানো একজনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শিশুদের বাবা স্থানীয় বাজারে ব্যবসা করেন। তার নাম মুজিবুর রহমান।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু আহমেদ জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে ঘটনা ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী