বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-সাচনার সড়ক যোগাযোগ বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬

সুনামগঞ্জ সুনামগঞ্জ-সাচনা সড়কের শালমারা বেইলি ব্রিজ ভেঙে সুনামগঞ্জের সঙ্গে সরাসরি সাচনা বাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হওয়ায় ভাটি এলাকার বৃহত্তম সাচনা বাজারের ব্যবসায়ীদের যাতায়াত ও মালামাল পরিবহন সংকটে পড়েছে।
সাচনা বাজারের ব্যবসায়ী রণধীর পাল বলেন, এ সড়ক দিয়ে ভৈরব নরসিংদী, সিলেটের কালীঘাট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারের ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন। সেতুটি ভেঙে যাওয়ায় মালামাল পরিবহন বন্ধ হয়ে পড়েছে।
সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, ‘রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত মালবোঝাই ট্রাকের লোডের কারণে সেতুটি ভেঙে যায়।’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক বিভাগের একটি টেকনিক্যাল টিম সেতুটি পরিদর্শন করেছে। তাদের মতামত পাওয়ার পর দ্রুত সেতু তৈরি কাজ শুরু করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী