সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে জমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ছনখাইড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমির হোসেন নরসিংপুর ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস। তিনি জানান, মাছ ধরার সময় বজ্রাঘাতে জমিরের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুপুরে জমির ছনখাইড় হাওরের একটি খালে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রাঘাতে তিনি মারা যান।







