সিলেটের বিএনপি নেতা লোদীকে শর্ত সাপেক্ষে ছাড়লো পুলিশ

সিলেট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ২৩:০৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২৩:০৮

সিএনজি চালিত অটোরিকশায় সাদা পাঞ্জাবি পরিহিত বিএনপির সহ সভাপতি ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসায় ঐক্যফ্রন্টের ঘরোয় বৈঠক থেকে আটক মহানগর বিএনপির সহ সভাপতি ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীকে জিজ্ঞাসাবাদের পর শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি কয়েস লোদী নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানা থেকে ছাড়া পেয়ে একটি সিএনজি অটোরিকশায় করে বাসায় চলে এসেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দাবি করেছেন, রাত ৮টায় কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, দলের মহানগরের সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালিক মিল্টন ও সিলেট ল’কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীসহ ১৫ নেতাকর্মীকে থানায় নিয়ে যায়।

তবে পুলিশের একটি সূত্র জানায়, বিএনপি নেতার বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে। তাদের কাছ থেকে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা সম্পর্কে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর জানান, পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকে আটক করে থানায় নিয়ে এসেছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এরমধ্যে কাউন্সিলর কয়েস লোদীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের