তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার সমর্থনে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ০৪:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ০৪:০৬
image

তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার সমর্থনে সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর বাজারে নৌকার সমর্থনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুশেন বর্মণের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, যুবলীগ নেতা সেলিম আহমদ সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের আমলে হাওরে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, সড়ক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়নের তথ্য তুলে ধরেন। বক্তারা আরও বলেন, ‘পিছিয়ে পড়া হাওরবাসীর উন্নয়নে হাওরবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তার নেতৃত্বে হাওর এলাকায় উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তার ধারাবাহিকতা বাজায় রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে উল্লেখ করে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে শনির হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর এলাকার অর্ধশতাধিক গ্রাম থেকে আওয়ামী লীগের তৃনমূল নেতা-কর্মীরা উপস্থিত হন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উন্নয়ন সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের