হবিগঞ্জে ডিম খেয়ে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ অসুস্থ ৪

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ০৩:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৩৩

ডিম (ছবি-সংগৃহীত) হবিগঞ্জের মাধবপুরে দোকান থেকে ডিম কিনে রান্না করে খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একই পরিবারের পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে একজনের মৃত্যু হয় বলে খবর মিলেছে। শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়া রানী দেবনাথের (৫৫) মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিমের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পুরাইকলা এলাকার সুনীল দেবনাথ শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি দোকান থেকে ১০টি ডিম কিনে বাসায় নিয়ে যান। বিকালে ডিম দিয়ে তরকারি রান্না করে খাওয়ার পর পরিবারের সদস্যরা বমি করতে থাকেন। পরে রাতে গুরুতর অসুস্থ অবস্থায় সুনীল দেবনাথ (৬০), তার স্ত্রী মায়া রানী দেবনাথ (৫৫), সন্তান সুকুমার দেবনাথ (২৫), শংকর দেবনাথ (২০), মিথুল দেবনাথ (১৬)-কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মায়া রানী মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের