হবিগঞ্জে সাংবাদিকের ওপর পরিবহন শ্রমিকদের হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ২৩:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২৩:৫৬

নজরুল ইসলাম তালুকদার হবিগঞ্জের শহরতলীর কালার ডোবায় সাংবাদিক নজরুল ইসলাম তালুকদারের ওপর হামলা করেছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে ও সাইকেলে থাকা পত্রিকার বান্ডিল পানিতে ফেলে দেয় তারা। রবিবার এই ঘটনা ঘটে।

নজরুল ইসলাম হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাণীর বানিয়াচং উপজেলা প্রতিনিধি। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম রবিবার দুপুরে হবিগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে পত্রিকা নিয়ে বানিয়াচঙ্গে যাচ্ছিলেন। পথে কালার ডোবার যাত্রীর ছাওনীর কাছে একদল শ্রমিকের কবলে পড়েন। একপর্যায়ে তাকে দেখে শ্রমিকরা তেড়ে আসে। এ সময় নজরুল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হন। এ সময় শ্রমিকরা তাকে মারধর করে মোটরসাইকেলে থাকা পত্রিকা পানিতে ফেলে নষ্ট করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করান। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেক মোবারক জানান, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কাউকে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সজিব আলী জানান, আমরা শুধু কর্ম বিরতি দিয়েছি। কোনও হরতাল অবরোধ দেইনি। আমাদের সুযোগ নিয়ে অন্য একটি পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী