হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ নারী মিনারা বেগম (৪৫) মারা গেছেন। শনিবার (৩ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে জেলার বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের আইয়ুব বিন সিদ্দিকের সঙ্গে বেশ কিছু দিন ধরে বাড়ির পার্শ্ববর্তী একটি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল একই গ্রামের শাহাব উদ্দিনের। এ নিয়ে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত মিনারাকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পর রাত সাড়ে ১২টার তার মৃত্যু হয়। নিহত মিনারা কাটখাল গ্রামের প্রবাসী আব্দুর রকিবের স্ত্রী।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী