মৌলভীবাজারের ৪টি আসনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশী ২৬ জন

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১২:০৬

মৌলভীবাজার মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৬ জন। এর মধ্যে মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে। এছাড়া দুই আসনে ১১ জন, তিন আসনে ৮ জন ও চার আসনে ৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট নেতাকর্মীদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনটিতে আওয়ামী লীগের একক প্রার্থী বর্তমান সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন আহমদ।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন— বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, ২০০৮ সালের মহাজোট প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, সিলেট বিএমএ সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার- ৩ (সদর ও রাজনগর) আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন— বর্তমান সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার চেম্বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, এম এ রহিম সিআইপি, প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে দলের মনোনয়নপত্র কিনেছেন— বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম