সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে: ড. কামাল

সিলেট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা (ছবি– প্রতিনিধি) সুষ্ঠু নির্বাচন না হলে জনগণ আর দেশের মালিক থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতা থাকে না। স্বাধীনতার লক্ষ্যেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন। প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমাদের সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।’

বুধবার (১২ ডিসেম্বর) সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর সকালে আপনারা ভোট দেবেন; একইসঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো আমরা।’

এর আগে বিকাল ৪টায় সিলেটে এসে পৌঁছান ড. কামাল হোসেন। এরপর বিকাল ৪টা ৪৫ মিনিটে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাকে সঙ্গে নিয়ে তিনি শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। এখানে মাগরিবের নামাজ শেষে দরগাহ এলাকা থেকে ঐক্যফ্রন্টের নেতারা হজরত শাহপরাণের (রহ.) মাজারে যান। সেখানে গিয়ে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন তারা।

বুধবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ড. কামাল হোসেনের ঢাকায় ফেরার কথা রয়েছে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ঐক্যফ্রন্টের একটি দল সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ও আ স ম আব্দুর রবের নেতৃত্বে অন্য একটি দল সিলেট-৪ আসন জৈন্তাপুরের বটতলা এলাকায় গণসংযোগ করবেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম