হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:০৬

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জের বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহজমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের  হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত অব্দুল ওয়াহাবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,জেলার বানিয়াচং উপজেলার নোয়াগা  গ্রামের আব্দুর রউফের ছেলে আরজু মিয়ার সঙ্গে একই গ্রামের মুসা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে টেটাবিদ্ধ অবস্থায় মতিউর নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় টেটাবিদ্ধ ৩ জনকে সিলেট ও অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি রাশেদ মোবারক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং  ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএফ/ জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান