হবিগঞ্জে স্কুলের ফ্লোর ধসে ২০ শিক্ষার্থী আহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত  ছাত্র-ছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, প্রায় ৬ বছর আগে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নীচের মাটি সরে গেছে। ফলে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। আহত প্রধান শিক্ষক আবু তাহের জানান, আমরা প্রতিদিনের মত আজও স্কুলের কার্যক্রম শুরু করি। একটি ক্লাস শেষে শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার একটি অংশ ধ্বসে পড়ে যায়। এ সময় আমিসহ ২০ শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।

লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি