হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিএনপির চার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নগর গ্রামে সংসদ সদস্য (এমপি) মজিদ খানের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আজ দুপুরে নগর গ্রামে এক নির্বাচনি জনসভায় বিএনপি নেতা হাজী রমজান মিয়ার নেতৃত্বে দলটির চার শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এমপি আব্দুল মজিদ খান তাদের বরণ করে দেন।
এ সময় এমপি আব্দুল মজিদ খান বলেন, আজকে যারা যোগদান করছেন তাদের আমরা স্বাগত জানাই। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করবেন।
আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আমরা আজ থেকে নৌকার সৈনিক হিসেবে কাজ করবো। আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব মিলেমিশে নৌকার বিজয় নিশ্চিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, শিবপাশা ইউপি চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন শওকত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম-আহ্বায়ক মমিনুর রহমান সজীবসহ অনেকে।







