মৌলভীবাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার শাখাবরাক খালের ৮ কিলোমিটার দীর্ঘ খনন কাজ শুরু হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ইউএনও মো.মনিরুজ্জামান,পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মো.আব্দুস শহীদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাসুম আলমসহ অনেকে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ১৫ মিটার প্রস্থ এবং ১ মিটার গভীর এ খালের খনন কাজ সম্পন্ন হলে খালের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। উপজেলার মনুমুখ ও খলিলপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সম্পূরক সেচ সুবিধা নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে শুষ্ক মৌসুমে ধান,শাক সবজি ও মৎস্যজীবী সম্প্রদায় মাছ চাষ করতে পারবে।’








