কারাবন্দি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুলতান ও নাসের

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৯, ১০:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১১:০৯

মৌলভীবাজার-সুলতান মনসুর-এম নাসের রহমান একাদশ জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে পৃথকভাবে এই দুই নেতা তাদের নির্বাচনি এলাকার কারাবন্দি নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাফটকে বন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে হেরে যাইনি। ভোট চুরি করে আমাদেরকে হারানো হয়েছে। ভোটের তফশিল ঘোষণার দিন থেকে ভোটের আগের দিন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের আটক করে কারাগার ভর্তি করা হয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভয়ভীতি প্রর্দশন করা হয়েছে। ভোটের দিন ও আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সরকারদলীয় লোকজন জাল ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করেছে।’

তিনি নেতাকর্মীদের বলেন, ‘বিচারের ভার আল্লাহর হাতে দিয়ে ধৈর্য্য ধরেন। একদিন এদেশেই দোষীদের বিচার করবে জনগণ।’

অপরদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নেতাকর্মী এবং অনুসারীদের সঙ্গে দেখা করেন। কারাফটকে উপস্থিত নেতাকর্মী ও কারাবন্দি স্বজনদের সান্তনা দেন তিনি।

তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে আপনারা অন্যায় ও জুলুমবাজদের জবাব দিয়েছেন। আমি বিজয়ী হওয়ার পরও আনন্দ মিছিল করিনি কারণ আমার প্রাণপ্রিয় নেতাকর্মীরা মিথ্যা, সাজানো ও গায়েবি মামলায় কারাগারে।’

প্রসঙ্গত, মৌলভীবাজার চারটি সংসদীয় আসনে নির্বাচনকে কেন্দ্র করে কয়েশ’ নেতাকর্মীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী কারাগারে প্রেরণ করেছে।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের