শীতে আগুন পোহাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৮

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ২২:৪২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৪

হবিগঞ্জ হবিগঞ্জে আগুন পোহাতে গিয়ে গত দুই দিনে শিশুসহ আট জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ছয়জন শিশু ‍ও দুজন নারী। তাদের পাঁচজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা হাসপাতালটি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। সদর হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জেলার বিভিন্ন উপজলায় শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। শীত নিবারণে আগুন পোহাতে এবং পানি গরম করতে গিয়ে এসব নারী ও শিশু দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলো— হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিয়াম (৬), বাহুবল সুখচর গ্রামের সানিয়া (১৫ মাস), শহরের মোহনপুরের জিহাদ আহম্মেদ (২), চুনারুঘাট মহিমাউড়া গ্রামের অর্পি (৯), বাসুলা গ্রামের বিলকিছ (১০ মাস) ও কাইফ (২), বানিয়াচং উপজেলা সদরের রহিমা বেগম (৪৫) এবং আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সুমনা বেগম (২২)।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, দগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, এদের বেশিরভাগেই শীত নিবারণ করতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম