সিলেটে ঐক্যফ্রন্টের নেতারা

সিলেট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১২:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৩৫

ঐক্যফ্রন্ট নেতারা, ফাইল ফটো সিলেট পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সিলেট সফরে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা দুপুরের দিকে সিলেটের বালাগঞ্জে নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে যাবেন। সেখানে তারা তার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সঙ্গে কথা বলবেন। বিকালে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, নেতারা বালাগঞ্জে নিহত ছাত্রদল নেতা সায়েমের বাড়িতে প্রথমে যাবেন। এরপর বিকালের দিকে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এ সফরের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের পূর্ব ঘোষিত তিন দফা কর্মসূচি শুরু করলেন। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য এলাকায় নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন ঐক্যফ্রন্ট নেতারা।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
নুসরাত হত্যা মামলা‘ঢালাও ফাঁসি’ দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে আটক না রাখার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে আটক না রাখার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি 
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি 
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে