মোলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২১:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:০৭

মৌলভীবাজার

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘মৌলভীবাজার জেলায়  দুর্নীতি ও মাদক ব্যবসা বন্ধ করতে যা যা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি ও মাদক প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সোচ্চার। দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সবাইকে সোচ্চার থাকতে হবে। ’ দুর্নীতি বন্ধে তিনি সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাবেক সভাপতি এম এ সালাম, প্রেসক্লাবের  সেক্রেটারি এসএম উমেদ আলী, সালেহ এলাহী কুটি প্রমুখ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান