হবিগঞ্জে দু’পক্ষের টেঁটাযুদ্ধে আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৯, ১৫:০৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ ৫ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জিটকা গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গ্রামের সুরুত আলীর সঙ্গে আবু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানো সংক্রান্ত পরিপত্রের কার্যক্রম স্থগিত 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
অনলাইন জুয়া-অবৈধ অর্থপাচার চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়