কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত

মৌলভীবাজার প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭

সড়ক দুর্ঘটনায় পাঁচ এসএসসি শিক্ষর্থী আহত

মৌলভীবাজারের কুলাউড়া-ভূকশীমইল সড়কের পশ্চিম মনসুর এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তারা সবাই চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পরীক্ষার্থী। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল  অ্যান্ড কলেজের ছাত্রী মাছুমা আক্তার, সীমা আক্তার, ইমন আহমদ, নুরুল আমীন ও সুমাইয়া আক্তার। তাদের মধ্যে মাছুমা আক্তার ও সীমা আক্তার গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা পরীক্ষা (আইসিটি বিষয়) শেষে ভাড়া করা সিএনজি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে পশ্চিম মনসুর এলাকার দানা মিয়ার বাড়ির সামনে পৌঁছার পর অটোরিকশা চালক সিপন (২৩) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় অটোরিকশাটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা শিক্ষার্থীরা আহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

ছকাপন উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশর আহমদ বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। চিকিৎসা শেষে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিয়েছি। আশা করছি তারা পরবর্তী পরীক্ষাগুলোয় অংশ নিতে পারবে।

কুলাউড়ার থানার ওসি শামীম মূসা জানান, বিশেষ করে এসএসসি পরীক্ষা চলাকালে যানবাহন চলাচলে সর্তক থাকার আহ্বান করেছি। বিশেষ করে চালকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যাতে চালকের অসাবধানতার কারণে কোনও দুর্ঘটনা না ঘটে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী