উপজেলা পরিষদ নির্বাচন রবিবার

সুনামগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৫:২৬আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৫:৩৪

নির্বাচনি সরঞ্জাম প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৯ উপজেলায় রবিবার (১০ মার্চ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পুলিশ ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীদের সদস্যদের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। পুলিশ ও আনসারের পাশাপাশি নির্বাচনি এলাকায় ২১ প্লাটুন বিজিবি, ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও আইনানুগ নির্বাচন করার জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে। নিরপেক্ষতার শঙ্কায় ইতোমধ্যে জামালগঞ্জ উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।’

এদিকে, শনিবার (৯ মার্চ) সকালে জেলার সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আইনগত দিক-নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ। সেখানে আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, রিটার্নিং অফিসার (সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, শাল্লা ও ধর্মপাশা) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, মোরাদ উদ্দিন হাওলাদার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার (দক্ষিণ সুনামগঞ্জ, তাহিরপুর, ছাতক, দিরাইও দোয়ারাবাজার) এবং পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৩৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি শেষ করেছে। রবিবার সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের