শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১৫

শাবি প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১৯:৫৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৯:৫৭

শাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। রবিবার (১০ মার্চ) বিকাল ৩টার দিকে জুনিয়র-সিনিয়রদের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সুত্রপাত হয় বলে জানা যায়। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-বি সংলগ্ন লুথা চত্ত্বর, গোল চত্ত্বর ও পরবর্তীতে শাহপরান হলের সামনে এই সংঘর্ষ হয়।  এসময়  সাখাওয়াত হোসেন ও মুশফিকুর রহমান ভূইয়া জিয়া’র অনুসারীদের মধ্যে সংঘর্ষে  ভারপ্রাপ্ত প্রক্টরসহ মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশবিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জিয়া গ্রুপের কর্মী সোহেল রানাকে মারধর করে সাখাওয়াতের অনুসারীরা। পরে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আবাসিক হলগুলোতে  উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৪ টায় দিকে শাহপরান হলের সামনে জিয়া গ্রুপের কর্মীরা সাখাওয়াতের অনুসারী আব্দুল বারী সজিব ও মাহবুবুর রহমানকে মারধর করে। একপক্ষ অপর পক্ষের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ইটের আঘাতে ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল ও আইপিই বিভাগের শিক্ষক মাহাথির মোহাম্মদ বাপ্পী আঘাত হন। 

অপরদিকে সাখাওয়াত গ্রুপের আব্দুল বারী সজিব ও রেজাউল করিম তানভীর এবং জিয়া গ্রুপের সোহেল রানা, সাব্বির ও মামুন শাহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। 

এবিষয়ে ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘র‌্যাগিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের সাত কর্মী আহত হয়েছে। তাদের মধ্যে আব্দুল বারী সজিব ও রেজাউল করিম তানভীর হাসপাতালে ভর্তি রয়েছে।  এছাড়া আরও কয়েকজন হালকা আহত হয়েছে। 

এবিষয়ে সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়া বলেন, ‘ক্যাম্পাসে সাখাওয়াতের অনুসারীরা আমার কর্মীদের আগে মারধর করে। পরে বিষয়টি হল পর্যন্ত গড়ালে আমি আমার কর্মীদের শান্ত করে বঙ্গবন্ধু হলে নিয়ে যাওয়ার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমিসহ আরও দুই শিক্ষকের গায়ে আঘাত লেগেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে বিচারের প্রক্রিয়া চলছে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ