সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে পুলিশসহ আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ২১:১৪আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২৫

সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিন্নাকুলি ও পুরানঘাট ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিন্নাকুলি ও পুরানঘাট ভোটকেন্দ্রে নৌকার সমর্থক ও মোটরসাইকেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাজল দেব, রুহুল আমিন ও বেলাল হোসেন নামের তিন পুলিশ সদস্যসহ ফারুক আহমদ, ফজলুল হক, মজিবুর রহমান, হাবিবুর রহমান, আল আমিন, তোবারক হোসেন ও কবির হোসেনসহ ১০ জন আহত হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, ‘তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে ৫ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার এস আই ও বিন্নাকুলি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে চল্লিশ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করতে হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কর্মী ও সমর্থক আহত হয়েছেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী