হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২০:২৭

দুর্ঘটার শিকার সিএনজি

হবিগঞ্জ জেলা শহরের এমএ মোতালিব চত্ত্বরে ট্রাক চাপায় হাফিজুর রহমান (২৫) নামে সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর  জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, অটোরিকশাটি হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ওই স্থানে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ হার্ড ব্রেক করে। এসময় অটোরিকশাটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে চালক গুরুতর আহত হয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আব্দুর রহিম আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।  দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। অটোরিকশাটিতে চালক ছাড়া কোনও যাত্রী ছিল না।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম