প্রথম দুই ঘণ্টায় ৭৬ ভোট

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১২:২১আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১২:৪৪

নারী ভোটারদের কেন্দ্রে কোনও ভিড় নেই পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের সাত উপজেলায় ভোগ্রহণ চলছে। তবে সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম বলে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭৬টি। প্রিজাইডিং অফিসার নোমান সিদ্দীকি এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার অরুন কুমার সাহা বলেন, ‘এমনিতেই ভোটার নেই, বসে বসে কি করবো।’

পুরুষ কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম কেন্দ্রটিতে শুধু নারী ভোটারররা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের মোট ভোটার ২১৫১। মোট বুথ রয়েছে ৫টি।

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজে কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট গ্রহণ হয় ২০০টি। ওই কেন্দ্রটি শুধু পুরুষ ভোটারদের জন্য। প্রিজাইডিং অফিসার মো. আলা উদ্দীন জানান, কেন্দ্রটির মোট ভোটার ১৯৮৮ জন। সকাল থেকে ভোটার উপস্থিতি কম উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটারদের লাইন ধরার মতো পরিস্থিতি হয়নি।’

ভোটারদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সাহা বলেন, ‘নির্বাচনে ভোটারদের আগ্রহ নেই। ভোট দিতে তারা না আসলে আমরা কি করবো।’

ভোটার উপস্থিতি কম ভোট দিতে আসা আবুল হোসেন বলেন, ‘ভোটারদের মধ্যে আগের মতো নির্বাচন নিয়ে উৎসাহ নেই। বরং জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচন নিয়েও ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

মৌলভীবাজারে সাতটি উপজেলার বিভিন্ন কেন্দ্রের ভোটার উপস্থিতির বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে ভোটার উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। এবার মৌলভীবাজারের মোট ৫১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য