মধ্যনগরে স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১০:০৪আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১০:৩২

শিক্ষক রমেন্দ্র চন্দ্র সুনামগঞ্জের মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও আহতের স্বজনরা জানান, রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর বাজার থেকে বাড়ি ফেরার সময় ইটাউড়ি ও সম্পদপুর গ্রামের মধ্যবর্তী ফাঁকা জায়গায় তার ওপর হামলার ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষকের নাম রমেন্দ্র চন্দ্র সরকার (৪৭)। তিনি মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রমেন্দ্র ও তার স্ত্রী দু’জনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মধ্যনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চঞ্চল সরকার বলেন, রাত সাড়ে টার দিকে রমেন্দ্র চন্দ্র মধ্যনগর বাজার থেকে সুমেশ্বরী নদী পেরিয়ে নিজগ্রাম সম্পদপুরে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার চাচাতো ভাই রঞ্জন তালুকদারসহ এলাকাবাসী চিৎকার শুনে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে মধ্যনগর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মধ্যনগর থানার এস আই শওকত জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কেন, কি উদ্দেশ্যে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওয়তায় আনতে তদন্ত করছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী