অনশন শেষে বহিষ্কৃত নেতার বাড়িতে বিএনপি নেতাদের ভূরিভোজ!

সিলেট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৩:২৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৫:০১

ভূরিভোজে অংশ নেওয়া বিএনপি নেতারা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিলেট সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল মাজহারুল ইসলাম ডালিমকে। এরপর থেকে তাকে সিলেট বিএনপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি তার নির্বাচনি প্রচারেও কোনও বিএনপি নেতাকে দেখা যায়নি। তবে রবিবার (৭ এপ্রিল) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির ৮ নেতা ডালিমের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেন। ভূরিভোজে অংশ নেওয়া বিএনপি নেতারা

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে আমাদের দলীয় সম্পর্ক না থাকলেও সামাজিক সম্পর্ক আছে। তিনি যে ভূরিভোজের আয়োজন করেছিলেন সেটা একটি সামাজিক অনুষ্ঠান। সেই কারণেই আমরা কয়েকজন সেখানে গিয়েছিলাম।’

সিলেট জেলা বিএনপির এক শীর্ষ নেতা জানান, মূলত ডালিমের এই ভূরিভোজের আয়োজন ছিল নির্বাচন কেন্দ্রিক। এই অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নের লোকজন উপস্থিত ছিলেন। তার বাড়ির সামনে বিশাল প্যান্ডেল তৈরি করে সেখানে খাওয়ানো হয়।

ভূরিভোজে অংশ নেওয়া লোকজন

তিনি আরও জানান, প্রতীকী অনশন শেষে ডালিমের ডাকে ওই ভূরিভোজে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের