স্কুলছাত্রীকে যৌন হয়রানি, সেই প্রধান শিক্ষক বহিষ্কার

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৮:২১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:১৮

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অফিসের সিলেট বিভাগীয় উপ-পরিচালক একেএম সাফায়েত আলম তাকে বহিষ্কার করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বলেন, প্রাথমিকভাবে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন কাছে প্রাইভেট পড়তে যায় একই এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রী। এ সময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসতে একটু দেরি হওয়ায় শিক্ষক মোজাম্মিল তাকে একা পেয়ে যৌন হয়রানি করে।
একপর্যায়ে ওই ছাত্রী ভয়ে পাশের একটি বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দিলে তারা তাৎক্ষণিক ওই বাড়িতে ছুটে আসেন। পরে ওই ছাত্রী তাদের সবকিছু খুলে বলে। এ ঘটনার পর শিশুর বাবা শিক্ষক মোজাম্মিল হোসেনের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম