তাহিরপুর সীমান্তে ভারতীয় মায়া হরিণ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১২:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৩:১০

উদ্ধার করা মায়া হরিণটি সুনামগঞ্জের তাহিরপুরে বারেক টিলা এলাকা থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে হরিণটি তাহিরপুরে প্রবেশ করে। শনিবার (২০ এপ্রিল) সকালে স্থানীয়রা হরিণটি উদ্ধার করে।

লাউড়েরগড় গ্রামের পল্লী চিকিৎসক জামাল উদ্দিন বলেন, শনিবার সকালে হরিণটি সীমান্তের কাটাতাঁরের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় এলাকাবাসী কৌশলে হরিণটি ধরে ফেলে। পরে লাউড়েরগড় বিওপির সদস্যরা হরিণটি নিয়ে যায়।

লাউড়েরগড় বিওপি’র হাবিলদার হান্নান বলেন, তারা হরিণটি সুনামগঞ্জ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করবেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাকসুদুল আলম বলেন, হরিণ উদ্ধারের বিষয়টি আমরা হেড কোয়ার্টারে জানিয়েছি। অনুমতি পেলে চিড়িয়াখানা বা সাফারি পার্কে হস্তান্তর করবো। স্থানীয়দের কাছে হরিণটি ছাগল হরিণ নাম পরিচিত।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন
ছাত্রদল নেতার মোটরসাইকেল আটকানোয় এসপির কার্যালয় ঘেরাও  
ছাত্রদল নেতার মোটরসাইকেল আটকানোয় এসপির কার্যালয় ঘেরাও  
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান