সিলেট নগরের মহাজনপট্টিতে পাঁচতলা একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। বুধবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মার্কেটের ভেতরে কেমিক্যাল গোডাউন রয়েছে। তবে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন কিছুই বলা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, মহাজনপট্টি এলাকার আল খাজা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নর্থ ইস্ট থাই অ্যালুমিনিয়াম নামের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।








