ভূমধ্যসাগরে প্রাণ গেলো সিলেটের ৪ যুবকের, নিখোঁজ ২

সিলেট প্রতিনিধি
১২ মে ২০১৯, ০৬:২১আপডেট : ১২ মে ২০১৯, ১২:৫৬

নিখোঁজ হাফেজ আহসান হাবিব শামীম এবং কামরান আহমেদ মারুফ

জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের চার যুবক। এছাড়া সিলেটের আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আবদুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। এছাড়া এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন প্রাণ হারিয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি। এ দুর্ঘটনায় আহসান হাবিব শামীম ও কামরান আহমেদ মারুফ নামে আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন।

নিহত আজিজের ভাই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিউনিসিয়া উপকূল থেকে বেঁচে যাওয়া তার চাচা মুয়িদপুর গ্রামের দিলাল ফোনে জানিয়েছেন নৌকাডুবিতে ফেঞ্চুগঞ্জের চার জন মারা গেছেন।

এদিকে, ডুবে যাওয়া নৌকায় ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ভাই হাফিজ আহসান হাবিব শামীম এবং শ্যালক কামরান আহমেদ মারুফ। মারুফ সিলেটের গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কুদুপুর গ্রামের ইয়াকুব আলীর ছোট ছেলে।

তবে ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান মারুফ আহমেদের ভাই মাছুম আহমেদ। তার বরাত দিয়ে বড় ভাই মাসুদ আহমেদ জানান, মারুফকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সমুদ্রের স্রোতে সে তলিয়ে যায়। পরে উদ্ধারকারীরা মাছ ধরার একটি নৌকা দিয়ে ১৬ জনকে উদ্ধার করলেও মারুফের হদিস মেলেনি। 

আরও পড়ুন:
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৭০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি

ডুবে যাওয়া নৌকায় বাংলাদেশি শরণার্থীও ছিল

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ