হবিগঞ্জে বিসিক নগরীতে ব্যস্ততা বেড়েছে মুড়ি শ্রমিকদের

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
১৩ মে ২০১৯, ১০:৩৪আপডেট : ১৩ মে ২০১৯, ১০:৩৯

বাজারে সরবরাহের জন্য প্রস্তুত হবিগঞ্জের মুড়ি রমজানের শুরু থেকেই হবিগঞ্জে মুড়ি তৈরির ধুম পড়েছে। একাজে ব্যস্ত হয়ে পড়েছেন জেলা বিসিক শিল্পনগরীর মুড়ি কারখানাগুলোর শ্রমিকরা। বাজারের চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন তারা। কারখানাগুলোর মালিক-শ্রমিকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের রোজায় মুড়ির চাহিদা অনেক বেশি।

তারা জানান, হবিগঞ্জের চাহিদা মিটিয়ে জেলার বাইরেও এই মুড়ি সরবরাহ করা হয়।

প্যাকিংয়ে ব্যস্ত নারী শ্রমিকরা হবিগঞ্জ বিসিক শিল্পনগরীর আল আমিন মুড়ি ফ্যাক্টরির শ্রমিক সফিক মিয়া জানান, আমি এ ফ্যাক্টরিতে ১২ বছর দলে কাজ করে আসছি। রমজান মাস এলেই মুড়ির চাহিদা বেড়ে যায়। আমরা ১২ থেকে ১৫ জন শ্রমিক দিনেরাতে কাজ করে কাস্টমারদের চাহিদা পূরণে হিমসিম খাচ্ছি। তিনি বলেন, ‘এখানকার মুড়ি সুস্বাদু হওয়ার কারণে এর চাহিদা বেড়ে যায়।’

একই ফ্যাক্টরির নারী শ্রমিক জাহানারা খাতুন জানান, রমজান মাসে দিনেরাতে কাজ করে মুড়ি উৎপাদন করতে হচ্ছে। ইফতারিতে মুড়ির চাহিদা থাকার কারণে আমাদের  দ্বিগুন কাজ করতে হয়।

আল আমিন মুড়ি ফ্যাক্টরির ম্যানেজার দীপক দাশ জানান, আমাদের ফ্যাক্টরির মুড়ি ভেজাল ও কেমিক্যালমুক্ত হওয়ার কারণে চাহিদা বেশি থাকে। তিনি বলেন, ‘এখানকার মুড়ি হবিগঞ্জের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।’

কারখানার ভেতরের দৃশ্য লাঙ্গল মুড়ি ফ্যাক্টরির ম্যানেজার রবিন্দ্রনাথ তালুকদার জানান, রমজান মাসে মুড়ির চাহিদা কয়েকগুন বেড়ে যায়। আমাদের শ্রমিকরা দিন-রাতে কাজ করেও চাহিদা মেটাতে পারছেন না।

আল মদিনা মুড়ি ফ্যাক্টরির শ্রমিক কাজল দাশ বলেন, ‘আমরা চাহিদা মেটাতে পারছি না।  তৈরির সঙ্গে সঙ্গেই ক্রেতারা গাড়ি নিয়ে এসে হাজির হন। তবুও দিনরাত পরিশ্রম করে আমরা কাস্টমারদের চাহিদা মিটিয়ে আসছি।’

একই ফ্যাক্টরির ম্যানেজার পিতাম্বর দাশ জানান, এখানকার মুড়ি ভেজালমুক্ত।এ কারণে চাহিদা বেশি থাকে। তিনি বলেন,‘অনেক দূর থেকেও লোকজন এসে এখান থেকে মুড়ি সংগ্রহ করে নিয়ে যান।’

হবিগঞ্জ শহরের ব্যবসায়ী আব্দুল মন্নাফ জানান, বিসিক শিল্পনগরীর মুড়ি ভেজালমুক্ত থাকার কারণে আমরা এখান থেকে মুড়ি সংগ্রহ করে খুচরায় বিক্রি করে থাকি। তিনি বলেন, ‘এখানকার মুড়ি অত্যন্ত সুস্বাদু তাই এর চাহিদা বেশি থাকে।’ 

 কারখানায় তৈরি হচ্ছে মুড়ি হবিগঞ্জ বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরুল আবছার জানান, বিসিক শিল্পনগরীতে উৎপাদিত মুড়িতে যাতে করে ভেজাল না থাকে, আমরা  সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি। তিনি বলেন, ‘এখানকার মুড়িতে সার ও রাসায়নিক কোনও  দ্রব্য দেওয়া হয় না। ফলে এখানকার মুড়ি বেশ উন্নত ও সুস্বাধু।,

তিনি আরও বলেন, ‘মুড়িতে যাতে করে কোনও ধরনের কেমিক্যাল না মেশাতে পারে, সেজন্য ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা নেওয়া হয়ে থাকে।’

 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত