মিরাজ বিশ্বমানের বোলার: ইমরান তাহির 

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০

প্রথম ম্যাচ। কিন্তু মাঠে নেমেই নিজের সামর্থ্যের জানান দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকে বল হাতে ঝড় তুলে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিলেন ৩ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও চার উইকেটের জয় পেয়েছে।

গায়ানার হয়ে মিরাজের অভিষেকটা হয়েছে বৃহস্পতিবার প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। মোহাম্মদ নবীর বদলি হিসেবে দলে যোগ দিয়েই প্রথম ম্যাচে নিজের ছাপ রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য আফগানিস্তান দলে যোগ দিতে সিপিএল ছেড়েছেন নবি। তার জায়গাতেই গায়ানার দলে এসেছেন মিরাজ।

ম্যাচে প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া কিংসকে ১১৯ রানে অলআউট করে গায়ানা। ১৮.৫ ওভারে গুটিয়ে যাওয়া কিংসের ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দেন ইমরান তাহির। একাই নেন ৫ উইকেট। তবে গায়ানার বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিরাজও।

নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের এই স্পিনার। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে সেন্ট লুসিয়ার ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে পারেনি।

জবাবে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচ শেষে মিরাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির। নবীর সঙ্গে তুলনা টেনে তাহির বলেন, ‘আমাদের নবী ছিল, সে খুবই উচ্চমানের একজন বোলার এবং আমাদের সেরা বোলার। মিরাজ এসে ঠিক যেভাবে আশা করেছিলাম, সেভাবেই দারুণ বোলিং করেছে। তাকে দলে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’

বাংলাদেশি স্পিনারকে বিশ্বমানের বলেও আখ্যা দিয়েছেন তাহির। তার ভাষায়, ‘মিরাজ একজন বিশ্বমানের বোলার। সে সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে আসছে।’

/এফআইআর/
সম্পর্কিত
শরণার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ, পরে জানা গেলো পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল
সিপিএল অভিষেকেই মিরাজের বাজিমাত, ১৩ রানে ৩ উইকেট
ক্রিকেটে ৬ বলের ওভারই কেন? জানেন এর পেছনের ইতিহাস?
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
২০২৬-এর দীর্ঘ ও তপ্ত গ্রীষ্মে স্বস্তি দিয়েছে যে প্রসাধনীগুলো
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর