গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯

ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের একটি গেস্ট হাউস থেকে বিশ দিন ধরে অবস্থান করা এক তরুণ ও তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের অমিত কুমার (২২) এবং নার্গিস ওরফে পূজা (১৯) হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

বুধবার রাতে লখনউয়ের চিনহাট থানা এলাকার ‘রেড বিল্ডিং গেস্ট হাউস’-এর একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

গেস্ট হাউসের স্বত্বাধিকারী রাকেশ যাদব কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে দুইজনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো নিচে নামায় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। গেস্ট হাউস সূত্র জানায় গত ২৩ আগস্ট থেকে তারা দু’জন ওই কক্ষটিতে অবস্থান করছিলেন।

লখনউ পুলিশ নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হারদোই জেলার হারপালপুর থানায় ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয়েছিল এবং এর পর থেকে তারা দু’জন পালাতক ছিলো। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল আলামত সংগ্রহের পাশাপাশি একটি আত্মহত্যার নোট এবং বিয়ের সনদ উদ্ধার করেছে, যা থেকে প্রমাণ হয় তারা গোপনে বিয়েও করেছিলেন।

পুলিশ কর্মকর্তা দীক্ষা শর্মা জানান, বুধবার রাতে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। পুলিশ উদ্ধার হওয়া সুইসাইড নোট ও বিয়ের সনদটি জব্দ করেছে এবং কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে ওই যুগল এই চরম পথ বেছে নিলো তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
সর্বশেষ খবর
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর
নিউইয়র্ক ভ্রমণে যেসব প্রতারণা থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে
নিউইয়র্ক ভ্রমণে যেসব প্রতারণা থেকে বাংলাদেশিদের সতর্ক থাকতে হবে
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর