হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০১৯, ২০:১৬আপডেট : ১৭ মে ২০১৯, ২০:২৯

সড়ক দুর্ঘটনা হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় জয়দেব সরকার (৫৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। গুরুতর আহতাবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দেব সরকার মাধবপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত অমিত সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়দেব সরকার নিহত হন। এছাড়াও আহত হন খোকন সরকার (৪০) ও জোসনা সরকার (৪৫) নামে দুজন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান