খুন হওয়া আইনজীবীর মোবাইল মিললো মসজিদের ইমামের ব্যাগে

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১২:২৭আপডেট : ২৯ মে ২০১৯, ১৫:৫৪

নারী আইনজীবী আবিদা সুলতানা মৌলভীবাজারের বড়লেখায় খুন হওয়া নারী আইনজীবী আবিদা সুলতানার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে মসজিদের ইমাম তানভীর আহমদের ব্যাগ থেকে। শ্রীমঙ্গল থানা পুলিশ সোমবার (২৭ মে) মোবাইলটি উদ্ধার করে। তানভীর ওই আইনজীবীর বাবার বাড়িতে ভাড়া থাকতেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন,আবিদা সুলতানা হত্যাকাণ্ডের মূলহোতা মসজিদের ইমাম তানভীরকে সোমবার দুপুরে উপজেলার বরুণা মাদ্রাসার পাশ থেকে  গ্রেফতার করা হয়। এরপর মাদ্রাসায় থাকা তার ব্যাগ থেকে আবিদার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল এদিকে, আবিদা হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে প্রধান আসামি  ইমাম তানভীর আহমদকে ১০ দিন ও তার স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৮ মে) বড়লেখা উপজেলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাশ কুমার এ আদেশ দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন হত্যার কারণ সম্পর্কে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে গাছ কাটা,জমি-জমা নিয়ে অভ্যন্তরীণ বিবাদ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্তের স্বার্থে সবকিছু এখন বলা যাবে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার মূল কারণ জানা সম্ভব হবে।

ইমাম তানভীর আহমদ প্রসঙ্গত, রবিবার (২৬ মে) রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাড়ি থেকে আবিদা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ।  ঘটনার পর আবিদার বাবার বাড়ির ভাড়াটিয়া তানভীর পালিয়ে যায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী