আইনজীবী হত্যা: গাড়িচালকের কাছ থেকে আরেকটি মোবাইল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৬:০৮আপডেট : ২৯ মে ২০১৯, ১৬:০৮

নারী আইনজীবী আবিদা সুলতানা মৌলভীবাজারের বড়লেখায় খুন হওয়া নারী আইনজীবী আবিদা সুলতানার আরেকটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বরুণা মাদ্রাসা মসজিদের ইমামের গাড়িচালকের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি তানভীর আহমদ উপজেলার বরুণা মাদ্রাসা মসজিদের ইমামের গাড়িচালকের কাছে এক হাজার টাকায় আবিদার স্মার্ট ফোন বিক্রি করে। পরে ওই মসজিদের ইমাম থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি ফোন উদ্ধার করে নিয়ে আসেন।

পুলিশ ধারণা, তথ্য গোপন ও আলামত যাতে না পাওয়া যায় এজন্য হত্যার পর আবিদার ফোন নিয়ে আসে তানভীর। আবিদার মোবাইল ফোনের কল লিস্ট থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশাবাদী।

প্রসঙ্গত, রবিবার (২৬ মে) রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাড়ি থেকে আবিদা সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আবিদার বাবার বাড়ির ভাড়াটিয়া তানভীর পালিয়ে যায়।

সোমবার (২৭ মে) দুপুর দেড়টায় শ্রীমঙ্গল উপজেলার বরুনা মাদ্রাসার এলাকা থেকে মসজিদের ইমাম তানভীর আহমদকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: 
খুন হওয়া আইনজীবীর মোবাইল মিললো মসজিদের ইমামের ব্যাগে

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী