ধলাই নদীতে নৌকাডুবে দুই শ্রমিকের মৃত্যু, ছাত্র নিখোঁজ

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৯:৩৫আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১৯:৪৯

সিলেট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নৌকাডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) সকালে নদীর রাজনগর এলাকায় বালুবোঝাই নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—নাঈম হোসেন ও জমির হোসেন। তারা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদের টেক গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা শ্রমিক নাঈম ও জমির নদীতে তলিয়ে যান। স্থানীয়রা প্রায় দেড়ঘণ্টা তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
ওসি তাজুল ইসলাম জানান, নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত বালু নেওয়ার কারণেই নৌকাটি ডুবে যায়।
এদিকে, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে গিয়ে ধলাই নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন সিলেট লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান (২৫)। রবিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে নদীতে গোসল করতে নামলে স্রোতের কারণে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে। তিনি নগরীর চৌকিদেখি এলাকার মতিউর রহমানের ছেলে।
ওসি তাজুল ইসলাম বলেন, ‘হাসানুর রহমানসহ আট বন্ধু মিলে ভোলাগঞ্জের সাদাপাথরে বেড়াতে আসেন। এ সময় নদীতে গোসল করতে নেমে স্রোতের কারণে নদীতে তলিয়ে যান হাসানুর। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের